জাতীয়

তিন বছর পর রেলের সময়সূচিতে বড় পরিবর্তন

তিন মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রায় তিন বছর পর আগামীকাল শুক্রবার থেকে নতুন ওয়ার্কিং টাইম টেবিল কার্যকর করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এতে করে সারাদেশের ৩৩টি আন্ত:নগর ট্রেনের সময়সূচিতে আসছে ব্যাপক পরিবর্তন। পাশাপাশি মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেনের সময়সূচিতেও আসছে বড় পরিবর্তন।

নতুন টাইমটেবিল কার্যকর হলে ট্রেনের গতিবেগ, রেক কম্পোজিশন, যাত্রাবিরতি, যাত্রা স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়া, গন্তব্যে পৌঁছা ছাড়াও ট্রেন পরিচালনার বিভিন্ন নতুন নিয়ম সংযুক্ত হবে। এতে রেলের সার্বিক কার্যক্রমে আর গতি আসবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বিকাল ৩টার পরিবর্তে সাড়ে ৪টায়। ঢাকা থেকে সিলেট রুটে কালনির ছেড়ে যাওয়ার সময় একঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এছাড়া পরিবর্তন আনা হচ্ছে, সুন্দরবন, বেনাপোল এবং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে।

ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটের পরিবর্তে সকাল ৮টা ১৫ মিনিট এবং খুলনা থেকে রাত সাড়ে ৮টার পরিবর্তে ছাড়বে রাত সোয়া ১০টায়। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে রাত ১১টা ১৫ মিনিটে ছাড়বে। যা আগে রাত ১২টার পর ছেড়ে যেত।

এছাড়া পঞ্চগড় এক্সপ্রেস রাত ১২টা ১০ মিনিটের পরিবর্তে রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে। নতুন সময়সূচিতে দিনাজপুরের দ্রুতযান ও খুলনার চিত্রা এক্সপ্রেসের গাজীপুরের জয়দেবপুরে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। এছাড়া বাড়ানো হয়েছে একতা, দ্রুতযান এবং পঞ্চগড় এক্সপ্রেসহ ৯টি ট্রেনের যাত্রা বিরতি। রেলওয়ের ৫১ নম্বর সময়সূচি কার্যকর করা হয় ২০১৭ সালের ১ মার্চ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা