জাতীয়
করোনাভাইরাস

৬৭৭ পুলিশ সদস্য আক্রান্ত, মৃত ৪

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব মহামারি পরিস্থিতিতে করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের ৬৭৭ সদস্য আক্রান্ত হয়েছেন।
এরমধ্যে ৩২৮ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

১ মে শুক্রবার রাতে পুলিশ সদর দপ্তরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগরেই (ডিএমপি) রয়েছেন ৩২৮ জন। িএর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ২২৫ জন। আইসোলেশনে রয়েছেন ১৭৪ জন। সুস্থ হয়েছেন ৫৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন মোট ৪ জন।


সবশেষ শুক্রবার সকালে ডিএমপির স্পেশাল ব্রাঞ্চে কর্মরত উপপরিদর্শক নাজির উদ্দীন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরআগে গত ২৮ এপ্রিল দিনগত মধ্যরাতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম কোনো পুলিশ সদস্য হিসেবে মারা যান ডিএমপির ওয়ারী থানায় কনস্টেবল জসিম উদ্দিন।

২৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ট্র্যাফিক কনস্টেবল আশেক মাহমুদ।

আর ৩০ এপ্রিল ভোরে ঢাকা আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে (পিওএম) সহকারী এএসআই হিসেবে কর্মরত আব্দুল খালেক।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা