জাতীয়

এ পর্যন্ত ত্রাণ সহায়তা পেয়েছেন সাড়ে ৩ কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব পরিস্থিতিতে করোনাভাইরাস শংকট মোকাবিলায় এক মাসেরও বেশি সময় ধরে চলছে সাধারণ ছুটি। এ ছুটিতে মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার।

মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারাদেশে সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। যা আগামী জুলাই পর্যন্ত দেয়ার পরিকল্পনা রয়েছে।

৬৪ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সরকার থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চাল বরাদ্দ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৬৭ মেট্রিক টন। এরমধ্যে বিতরণ করা হয়েছে ৮৮ হাজার ৫৮৩ মেট্রিক টন।

জানা গেছে, বিতরণ করা চালে উপকারভোগী পরিবার সংখ্যা ৭৮ লাখ ৩৭ হাজার ৭৩৫টি এবং উপকারভোগী লোকসংখ্যা ৩ কোটি ৫০ লক্ষ ১৯ হাজার ৭২ জন।

তথ্য অনুযায়ী, সারাদেশের ৬৪ জেলায় এ পর্যন্ত সরকারের তরফ থেকে নগদ ৫৯ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে নগদ সাহায্য হিসেবে বরাদ্দ করা হয়েছে ৪৮ কোটি ৮৩ লাখ ৭২ হাজার টাকা।

এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৪৪ লাখ ৭৮ হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ২ কোটি ২৮ লাখ ৮০ হাজার জন।

এছাড়া শিশু খাদ্য সহায়ক হিসেবে সরকার থেকে ১০ কোটি ৭১ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে বিতরণ করা হয়েছে ৭ কোটি ৭১ লাখ ৩৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ২ লাখ ৫০ হাজার এবং লোকসংখ্যা ৫ লাখ ৫ হাজার ২২৮ জন।

এ বিষয়ে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া মানুষদের আগামী জুলাই পর্যন্ত এ সহায়তা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে অতি দরিদ্র ১০ শতাংশ, দরিদ্র ১০ শতাংশ ও ৫ শতাংশ মধ্যবিত্ত পরিবার রয়েছে। অর্থাৎ মোট জনসংখ্যার এক চতুর্থাংশকে খাদ্য সহায়তা দেয়া হবে।

তিনি আরো বলেন, মহামারি করোনাভাইরাসের মধ্যে অসহায় মানুষের পাশাপাশি কর্মহীনদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন শেখ হাসিনা। তিনি সর্বদা দেশবাসীর পাশে আছেন।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, সরকার সবার কাছে ত্রাণ পৌঁছে দিতে সাধ্যমতো চেষ্টা করছে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে, পর্যায়ক্রমে সবাই সহায়তা পাবেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা