জাতীয়

আজ থেকে দেশের যেসব জায়গায় রোজা 

নিজস্ব প্রতিবেদক:

সিয়াম সাধনা ও সংযমের মাস রমজান সমাগত।

বিশ্ব করোনা পরিস্থিতির মধ্যে বিশ্ব মুনলিম উম্মাহ এবার ভিন্ন এক পরিবেশে রমজান পালন করতে যাচ্ছে।

সৌদি আরবে আজ ২৪ এপ্রিল শুক্রবার থেকে শুরু হচ্ছে মাহে রমজান। এর সঙ্গে মিল রেখে শুক্রবার থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় পবিত্র মাহে রমজান পালন করা হবে।

জানা গেছে, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখিল দরবার শরীফ, পটিয়ার এলাহাবাদ দরবার শরীফ, শরীয়তপুরের শুরেশ্বরী দরবার শরীফ, পটুয়াখালীর বদরপুর দরবার শরীফ ও চাঁদপুরের সাদ্রা দরবার শরিফ, এই ছয় দরবারের অনুসারীরা বহুদিনের রেওয়াজ অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করে আসছে।

তারই ধারাবাহিকতায় এসব জায়গায় শুক্রবার ভোর রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে পবিত্র রোজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

শুক্রবার থেকে দেশের যেসব জায়গায় রোজার আনুষ্ঠানিকতা শুরু:

১. দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ ও উত্তর চট্টগ্রামের প্রায় ৫০ গ্রাম।
২. পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার ২৮ গ্রাম।
৩. দিনাজপুরের সদর, চিরিরবন্দর, পার্বতীপুর, বিরামপুর ও কাহারোল উপজেলার কিছু এলাকা।
৪. চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, শাহরাস্তি ও কচুয়া উপজেলার ৪০টি গ্রাম।
৫. লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শারশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১০ গ্রাম।
৬. মাদারীপুর সদর উপজেলার ১০টি গ্রাম। ৭. শরীয়তপুরের ৬ উপজেলার ৩০টি গ্রাম।
৮. সাতক্ষীরার বাউখোলা, সাতানি, ভাদড়া, নলতা, খুলনার ডুমুরিয়া ও পাইকগাছাসহ ৮ গ্রাম।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা