জাতীয়

শ্রমিকদের বেতন এমএফএসে প্রদানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য সরকারের বিশেষ ঋণ সুবিধার অর্থ তাদের ব্যাংক বা মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে প্রদানের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

২৩ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এ স্কিমের আওতায় পরিশোধিত বেতন-ভাতাদি ক্যাশ আউটের ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের স্বার্থ বিবেচনায় মাসুল বা চার্জ আদায়ের ক্ষেত্রে শুধুমাত্র কস্ট রিকভারি বা কোন ক্ষেত্রে সাবসিডি প্রদানের পলিসি গ্রহণের জন্য এমএফএস অপারেটরদের (নগদ-সহ) অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে আরো বলা হয়েছে, 'এ স্কিমের আওতায় পরিশোধিত বেতন-ভাতাদি ক্যাশ-আউটের ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের স্বার্থ বিবেচনায় মাসুল আদায়ের ক্ষেত্রে শুধুমাত্র কস্ট রিকভারি বা কোন ক্ষেত্রে সাবসিডি প্রদানের পলিসি গ্রহণের জন্য এমএফএস অপারেটরদের (নগদ-সহ) অনুরোধ করা যাচ্ছে।

সেক্ষেত্রে এই স্কিমের আওতায় পরিশোধিত বেতন-ভাতাদি ক্যাশ আউটের জন্য ০.৮ শতাংশ চার্জ আদায়ের জন্য এমএফএস অপারেটরদের নির্দেশনা প্রদান করা যাচ্ছে।

যার ০.৪ শতাংশ ঋণ প্রদানকারী ব্যাংক তাদের কমিশন হতে এমএফএস অপারেটরদের প্রদান করবে এবং অবশিষ্ট ০.৪ শতাংশ গ্রাহকের কাছ থেকে আদায়যোগ্য হবে।'

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা