জাতীয়

শ্রমিকদের জন্য চালু হলো টেলিমেডিসিন সেবা

সান নিউজ ডেস্ক :

প্রাতিষ্ঠানিক- অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য টেলিমেডিসিন পদ্ধতিতে স্বাস্থ্যসেবা প্রদান শুরু করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)।
নভেল করোনা ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ১১ জন চিকিৎসক সোমবার থেকে এ সেবা প্রদান শুরু করছেন।
প্রতিদিন সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত ছুটিকালীন সময়ে চিকিৎসকবৃন্দ নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদেরকে এই সেবা প্রদান করবেন।
সারাদেশের শ্রমজীবী মানুষ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত (এমবিবিএস) চিকিৎসকগণের সঙ্গে নির্ধারিত সময়ে মোবাইলে যোগাযোগ করে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ গ্রহণ করতে পারবেন।
কোন শ্রমিকের করোনা সংক্রমণের উপসর্গ আছে বলে প্রতীয়মান হলে, বর্ণিত সমস্যার করণীয় বিষয়ে চিকিৎসকরা মৌখিক পরামর্শ দেবেন এবং ক্ষেত্রবিশেষে প্রয়োজনে মোবাইলে ফিরতি ম্যাসেজের মাধ্যমে ব্যবস্থাপত্র প্রদান করবেন।
অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে চিকিৎসা সেবা প্রদান করছেন ডা. নাজমুন নাহার (মোবাইল নম্বর: ০১৭৯৭০১১৯১৯)। ঢাকা জেলা কার্যালয় থেকে ডা. দীপা দত্ত (মোবাইল নম্বর: ০১৭১৪২৬৬৮৪৩); ডা. লুৎফুন নাহার (মোবাইল নম্বর: ০১৯৭২১৩৮৫৩০); ডা. তামিনা হোসেন (মোবাইল নম্বর: ০১৭১১২৪০৩৯০)। গাজীপুর থেকে ডা. বীথি বিশ্বাস (মোবাইল নম্বর: ০১৮৪৭১২৯৪৯৩)। নারায়ণগঞ্জ থেকে ডা. রাজীব চন্দ্র দাস (মোবাইল নম্বর: ০১৭২২৯০৯১২২); ডা. জাকিয়া রিজওয়ানা লোটাস (মোবাইল নম্বর: ০১৭৮৭৩৮৬৩৬১)। বরিশাল থেকে ডা. নবীন কুমার হাওলাদার (মোবাইল নম্বর: ০১৯৩৬৪৯৩৪২৭)। চট্টগ্রামে থেকে ডা. বিশ্বজিত রায় (মোবাইল নম্বর: ০১৭১২৩৮৩৭৭৩)। খুলনা থেকে ডা. মো: সোয়াইব হোসেন (মোবাইল নম্বর: ০১৭৪৯৫৯৯৭৯৭)। এবং সিলেট থেকে চিকিৎসা সেবা প্রদান করছেন ডা. মোঃ শহিদুল ইসলাম (মোবাইল নম্বর: ০১৯১৪৩০০৯১৭)। সুত্র: বাসস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা