জাতীয়

ব্যর্থ ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতির মধ্যে গণজমায়েত নিষিদ্ধ থাকলেও ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা আল্লামা জুবায়ের আনসারী'র জানাজায় লাখ লাখ লোকসমাগম হয়েছে। লকডাইনের মধ্যে সাধারণ মানুষকে ঠেকাতে পারেনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

লকডাউন ভেঙে লাখ লাখ লোক জানাজায় অংশ নেয়ায়, স্থানীয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।

রবিবার (১৯ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে মন্ত্রী এ কথা বলেন।

ধর্মীয় নেতাদের এ ধরনের জমায়েত পরিহার করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন,বর্তমান পরিস্থিতিতে এ ধরনের জমায়েত দেশ ও জাতির জন্য খুবই ক্ষতিকর।

আশঙ্কা করি, অনেক লোক হয়তো এখান থেকে করোনায় আক্রান্ত হয়েছে। এই ধরনের দায়িত্বহীন কাজ হওয়া উচিত হয়নি।

এসময় মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্তদের ইতিহাস বিশ্লেষণে জানা যায় এদের অধিকাংশই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে নিজ এলাকায় গিয়েছেন। এরাই মূলত সারাদেশে করোনাভাইরাস ছড়িয়েছে। এরা নিজেরা আক্রান্ত এবং অন্যদের আক্রান্ত করছে। এ ক্ষেত্রে প্রশাসনের বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা