জাতীয়

চিকিৎসক-নার্সদের হয়রানি করলে বাড়িওয়ার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হয়রানি করছেন কিছু বাড়িওয়ালা। এ বাস্তবতায় এসব বাড়িওয়ালাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবিলায়ে সামনে থেকে যারা যুদ্ধ করছেন, সেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, চিকিৎসা–সংশ্লিষ্ট কাউকে যদি রাজধানী ঢাকাসহ দেশের কোনো বাড়িওয়ালা বা ব্যক্তি কোনো ধরনের হয়রানি করেন, তবে তাদের বাসার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।

শনিবার মুঠোফোনে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় যারা নিজেদের জীবন বিপন্ন করে এগিয়ে এসে মানুষকে সেবা দিচ্ছেন, সেই চিকিৎসকদের কোনো রকম হয়রানি না করার নির্দেশ প্রধানমন্ত্রী নিজে দিয়েছেন। এরপরও আমরা খবর পাচ্ছি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হয়রানি করছেন কিছু বাড়িওয়ালা। এমন ধরনের বাড়িওয়ালার বিষয়ে আমাদের পরিষ্কার সতর্কবার্তা হলো, যদি কোনো চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী হয়রানির অভিযোগ করেন, তাহলে ওই সব বাড়িওয়ার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।

গ্যাস ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ওয়েবসাইটে দেয়া হটলাইনে কল করে হয়রানির কথা জানানো যাবে বলে জানান নসরুল হামিদ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা