জাতীয়

রাস্তার পাশে কাঁচাবাজার বসানোর নির্দেশ ডিএমপি'র

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীর প্রতিষ্ঠিত কাঁচাবাজারগুলো রাস্তার পাশে বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

১৭ এপ্রিল শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ সিদ্ধান্ত নেয়।

রাস্তার পাশে এক দোকান থেকে আরেক দোকানের দূরত্ব ২০-২৫ ফুট রাখার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মাসুদুর রহমান বলেন, কাঁচাবাজারগুলোর ভেতরে জায়গা কম থাকায় ক্রেতাদের গাদাগাদি করে কেনাকাটা করতে হচ্ছে। এতে করে বাজার থেকে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে ডিএমপির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা মহানগরীর যেখানে যে কাঁচাবাজার রয়েছে, তার সংলগ্ন রাস্তার পাশে দোকানগুলো নিয়ে আসা হবে। শনিবার (১৮ এপ্রিল) থেকে বাজারের ভেতরের দোকান রাস্তার পাশে নিয়ে আসার কার্যক্রম শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে ক্রেতা ও বিক্রেতাদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এই সময়ে জরুরি প্রয়োজন যেমন, খাদ্যদ্রব্য ও ওষুধ কেনা, চিকিৎসা, মৃতদেহ দাফন ও সৎকার ইত্যাদি ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে না যেতে জনগণকে অনুরোধ করা হয়েছে।

নাগরিকদের খাদ্যদ্রব্যের চাহিদা মেটাতে কাঁচাবাজারগুলো খোলা রাখা হয়েছে। কিন্তু বাজারের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক মানুষকে একসঙ্গে বাজার করতে দেখা গেছে। যে কারণে বাজার থেকে করোনাভাইরাস সংক্রমণের শঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংক্রমণ প্রতিরোধের জন্য কাঁচাবাজারের দোকানগুলো রাস্তার পাশে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা