জাতীয়
জাতীয় সংসদ

নিয়ম রক্ষার অত্যন্ত সংক্ষিপ্ত অধিবেশন বসছে আজ

নিজস্ব প্রতিবেদক:

করোনার সংকটময় পরিস্থিতিতেও আজ শনিবার (১৮ এপ্রিল) সাংবিধানিক বাধ্যবাধকতায় সংসদ অধিবেশন বসছে। এদিন বিকাল ৫টায় শুরু হবে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রতিকূল পরিবেশের জন্য এক ঘণ্টার মধ্যে অধিবেশনের সমাপ্তি টানা হতে পারে। এছাড়া কোরাম সংকট যাতে না হয় সেই বিবেচনায় ঢাকায় অবস্থান করা মন্ত্রী, এমপি ও রাজধানীর কাছের আসনের সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, সব সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঢাকায় অবস্থানরত মন্ত্রী-এমপি এবং কাছাকাছি আসনের সংসদ সদস্যদের আসার জন্য বলা হয়েছে। কোরাম সংকট পূরণে তালিকা করে ৭০-৮০ জন এমপিকেও আসার বিষয়টি নিশ্চিত করার জন্য একাধিক হুইপকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তিনি আরো বলেন, করোনার এমন পরিস্থিতিতে এমপিদের বসার ক্ষেত্রে দুই-তিন আসন ফাঁকা রেখে আসন বিন্যাসের পরিকল্পনা চলছে। এ ক্ষেত্রে বয়স্ক ও শারীরিক অসুস্থ এমপিদের এই অধিবেশনে যোগ দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে।

সূত্র জানায়, সংসদ অধিবেশন অনুষ্ঠানের বিষয়ে সংবিধানে বলা থাকলেও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের বিষয়ে বলা নেই। এটি সংসদের কার্যপ্রণালী বিধিতে বলা আছে। সেক্ষেত্রে এই বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমেও করা হতে পারে। এছাড়া সরাসরি অধিবেশনের সংবাদ কাভার করার সুযোগ থাকছে না গণমাধ্যমকর্মীদের। অধিবেশনটি সংসদ টিভিতে লাইভ সম্প্রচার করা হবে।

উল্লেখ্য, সংসদের রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের কোনো এমপির মৃত্যু হলে অধিবেশনের শুরুর দিনে শোক প্রস্তাব গ্রহণের পর বৈঠক মুলতবি করা হয়। চলতি সংসদের সদস্য ও সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু গত ২ এপ্রিল চিকিৎসাধীন মারা যান। তাই বৈঠকের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন ও প্রস্তাবের ওপর আলোচনা হবে। শোক প্রস্তাব গ্রহণের পর পরই অধিবেশনের সমাপ্তি টানা হবে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা