জাতীয়

দীপ্ত টিভি’র চার কর্মী করোনায় আক্রান্ত, সংবাদ প্রচার স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

দীপ্ত টেলিভিশনের চার কর্মীর কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। এর ফলে গণমাধ্যমটির সংবাদ প্রচার দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

তবে সংবাদের অংশবিশেষ শুধু স্ক্রলে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

১৬ এপ্রিল দীপ্ত টিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া চ্যানেলটির স্ক্রলেও এই ঘোষণা জানানো হয়েছে।

দীপ্ত টিভির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, চার কর্মীর কোভিড-১৯ পজেটিভ পাওয়ায় এই বিভাগের সব কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা পজেটিভ শনাক্তদের মধ্যে একজন রিপোর্টার, একজন নিউজ এডিটর ও দুই জন প্রডিউসার রয়েছেন।

তারা আরও জানান, পুরো বিভাগের কর্মীদের কোয়ারেন্টিন করায় সংবাদ পরিবেশন আপাতত দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

১৭ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা যায়। সংবাদ শুধু স্ক্রলের মাধ্যমে চালানো হবে বলে জানান তারা।

এছাড়া চ্যানেলটির স্ক্রলে বলা হয়েছে, আগামী ১৭ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ থাকবে। এরপর আবার নিয়মিত দীপ্ত টিভির সংবাদ প্রচার করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা