জাতীয়

বিশেষ ফ্লাইটে সৌদি থেকে ফিরছেন ৩৬৬ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক:

সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সৌদি আরব থেকে ঢাকায় ফিরছেন ৩৬৬ জন বাংলাদেশি। এই ফ্লাইটে ২৩৪ জন বাংলাদেশি কর্মী এবং ১৩২ জন ওমরাহ যাত্রী রয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করার কথা ছিল। কিন্তু এই ফ্লাইটটি এখন রাত ৯টার দিকে ঢাকায় অবতরণ করবে।

গত ৯ এপ্রিল এই ৩৬৬ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি রওনা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার বিস্তাররোধে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় তা সম্ভব হয়নি।

রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির স্থানীয় প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে এসব আটকে পড়া যাত্রীদের দেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে দূতাবাসের একটি সূত্র।

সূত্র জানায়, দেশে ফেরা ৩৬৬ জন বাংলাদেশির মধ্যে জেদ্দার ডিপোর্টেশন সেন্টারে থাকা ২৩৪ জন কর্মী ও ১৩২ জন ওমরাহযাত্রী রয়েছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, ফ্লাইটটি বিকেলে সাড়ে ৪টায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু এখন রাত ৯টার দিকে পৌঁছাবে বলে জানা গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা