জাতীয়
করোনা পরিস্থিতি

সুযোগসন্ধানী চিকিৎসকদের হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দুই বিভাগের ১৫টি জেলার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস।

এসময় প্রধানমন্ত্রী বলেন, যে সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এমন দুর্যোগে নিরাপত্তা সরঞ্জাম না থাকার অজুহাতে মানবসেবা থেকে দূরে থাকবে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অবহেলার সুনির্দিষ্ট প্রমাণ পেলে ভবিষ্যতে তাদের কাজ করার সুযোগ আর দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

তবে যারা এই দুর্যোগেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন তাদের জন্য স্বাস্থ্য বীমাসহ বিশেষ প্রণোদনার ব্যবস্থা করবে সরকার।

চলতি মাসে বাংলাদেশে করোনাভাইরাসের বড় ধাক্কা আসতে পারে বলেও এসময় আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দুর্যোগ মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জানিয়ে বলেন, সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

দুর্যোগের সুযোগে যারা দুর্নীতি ও লুটপাট করবে পরবর্তীতে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ার করেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী দেশে খাদ্যের জোগান নিশ্চিতে কৃষিখাতে বিশেষ নজর রাখতে প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের গতি যখন অব্যাহত। মানুষের ভাগ্য পরিবর্তনে যখন কাজ করে যাচ্ছি ঠিক তখনই করোনা ভাইরাস। সারা বিশ্বে প্রলয় সৃষ্টি করেছে। এজন্য সব কিছু স্থবির। এর প্রভাবটা বাংলাদেশে এসে পড়েছে। এটা পড়াও খুব স্বাভাবিক। "

শেখ হাসিনা আরও বলেন, "সারা বিশ্বের ২০২টি দেশ এর ভুক্তভোগী। প্রতিনিয়ত এটা বাড়ছে। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি এর প্রভাবে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। তবে এই ভাইরাসটির প্রসারিত হওয়ার বিষয়টি এটা অংকের মতো। সেই অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এমনভাবে চলতে হবে যাতে আমাদের ক্ষতি কম হয়।"

প্রধানমন্ত্রী বলেন, "এটা ঠিক যে একটা স্থবিরতা যেন এসে গেছে। অর্থনৈতিক ও সামাজিকভাবে। আমাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম তাও কিন্তু থেমে গেছে। এটা আমাদের দেশ নয় সারা বিশ্বব্যাপী। জানমাল রক্ষা করতে হবে। অর্থনীতি গতিশীল রাখতে হবে। উন্নত বিশ্ব এরা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। এটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এরজন্য সবাইকে কাজ করতে হবে।"

গণভবন থেকে অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্স বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা