জাতীয়

এবার প্রাথমিকের ক্লাস সংসদ টিভিতে

নিজস্ব প্রতিবেদক:

মাধ্যমিকের পর এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী ৭ এপ্রিল থেকে সংসদ টেলিভিশন চ্যানেলে শ্রেণি কার্যক্রম সম্প্রচার শুরু হতে যাচ্ছে। আজ (৫ এপ্রিল) ক্লাস নেয়ার রুটিন প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এ কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি যাতে না হয় সে জন্য সংসদ টিভিতে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের জন্য ভিডিও শ্রেণি কার্যক্রম প্রচারের উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত (২৯ মার্চ) থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম সংসদ টিভিতে সম্প্রচার শুরু হয় মাধ্যমিকের এই শ্রেণি কার্যক্রম শুরুর পর এবার প্রাথমিকের ক্লাস নেয়ার উদ্যোগ নিলো প্রাথমিক শিক্ষা অধিদফতর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা