জাতীয়

দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৬১। এ পর্যন্ত ২৬ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন। শুক্রবার এক অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কেউ মারা যাননি। তিনি বলেন, ‘করোনার পরীক্ষা-নিরীক্ষার জন্য কিটের সংকট নেই। রাজধানীসহ সারা দেশে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।’

করোনা আক্রান্ত সন্দেহভাজন রোগীদের স্বপ্রনোদিত হয়ে বেশি বেশি করে নমুনা পরীক্ষা করতে সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে যোগাযোগের আহ্বান জানান মন্ত্রী। প্রয়োজন ছাড়া বাসাবাড়ি থেকে বের না হতে দেশবাসীকে অনুরোধ জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন আমাদের দেশে ১৪-১৫টি জায়গায় পরীক্ষা শুরু হয়েছে। আরও পরীক্ষার জায়গা বাড়ানোর কাজ চলছে। আইসোলেশন ওয়ার্ড ও বড় হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে। এ ক্ষেত্রে পরীক্ষা করা জরুরি বলে যাঁরা সন্দেহ করছেন, তাঁদের পরীক্ষার জন্য আসার আহ্বান জানান তিনি। জেলা পর্যায়ে নির্ধারিত যে অ্যাম্বুলেন্স আছে, সেগুলো ব্যবহার করবেন। আমাদের আশপাশের দেশগুলোও ভালো আছে। কোয়ারেন্টিন, ঘরে থাকার নিয়ম মেনে চললে আমরা প্রতিরোধ করতে পারব।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৫১৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২৬টি নমুনা আইইডিসিআর পরীক্ষা করেছে। আইইডিসিআরের বাইরে পরীক্ষা করা ৩টি নমুনা পজিটিভ বলে শনাক্ত হয়েছে।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হটলাইনে ফোনকল এসেছে ৬৫ হাজার ৯৮৪টি। এ নিয়ে মোট ১১ লাখ ৯৪ হাজার ১১৮টি ফোনকল এসেছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত ৬৪ হাজার ৬৩৪ জনকে হোম কোয়ারেন্টিনে এবং ২৪৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে মোট ৫৫২ জনকে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে এবং আইসোলেশন থেকে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ৩০৫ জনকে আইসোলেশন করা হয়েছিল; এখন রয়েছেন ৮২ জন।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৬১ জন। মারা গেছেন ৬ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৬ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা