জাতীয়

ভয়ঙ্কর দান

সান নিউজ ডেস্ক:

দিনটি ছিল মঙ্গলবার (৩১ মার্চ), নগরীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ের প্রায় জনহীন ফাঁকা রাস্তায় হঠাৎ দেখা দেয় জটলা। ঘটনা একটি পাজেরো গাড়িকে ঘিরে।

গাড়ির ভেতর থেকে দরিদ্র মানুষকে টাকা দেয়া হচ্ছিল। এক সময় মানুষের ভিড়ে দিশেহারা হয়ে উঠেন গাড়ির ভেতরে থাকা লোকজন।

এ অবস্থায় রাজপথে ছুড়ে মারা হয় একশ টাকার বান্ডিল। আর সঙ্গে সঙ্গে নোটগুলো কুড়িয়ে নিতে হত-দরিদ্র লোকজন লেগে যায় কাড়াকাড়িতে। এ এক ভয়ঙ্কর দৃশ্য।

পরে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ এমদাদুল হক এভাবেই তার পাজেরো থেকে ব্যতিক্রমী, ভয়ঙ্কর দান দক্ষিণা করেন।

দৈনিক ইত্তেফাকের ক্রাইম রিপোর্টার জামিউল আহসান শিপু'র ফেসবুক ওয়াল থেকে প্রাপ্ত ছবিগুলো এখন ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। চলছে আলোচনা-সমালোচনা।

পরদিন বুধবার (১ এপ্রিল) ইংরেজি দৈনিক নিউ এইজে এ ছবি লিড হিসেবে ছাপা হয়। ছবিটি তোলেন ফটোগ্রাফার ইন্দ্রজিৎ ঘোষ। এখন সবার প্রশ্ন হচ্ছে, দানের নামে তিনি যেভাবে টাকা বন্টনে নেমেছেন তাতে দরিদ্র মানুষের উপকার হলো নাকি অপকার?

যেখানে সামাজিক দূরত্ব বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা দিনরাত কাজ করছেন, প্রচার চালাচ্ছেন সেখানে এটা সরকারি আদেশকে কি বৃদ্ধাঙ্গুলি দেখানো নয়? তাও আবার সরকারের একজন কর্মচারী হয়ে?

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা