জাতীয়

ঘরে বসেই করোনা ঝুঁকি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:

সফটওয়ারের মাধ্যমে ঘরে বসে নিজেই করোনাভাইরাসের ঝুঁকি পরীক্ষা করা যাবে।

করোনাভাইরাস রিস্ক অ্যাসেসমেন্ট টেস্ট টোল’ নামক এই সফটওয়ারে যুক্ত হয়ে নিজের অবস্থান, বয়স, লিঙ্গ, ফোন, অভ্যাস, শারীরিক অবস্থা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিলে সফটওয়ারটি স্বয়ক্রিয়ভাবে জানিয়ে দেবে আপনার করোনা ঝুঁকি কতটুকু। তার ভিত্তিতে করণীয় নির্ধারণ করতে পারবেন।

সফটওয়ারটির ওয়েব ঠিকানা হচ্ছে www.livecoronatest.com। এটি সহজেই মোবাইল ফোনে ব্যবহার করা যায়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সোমবার অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সফটওয়াটি উদ্বোধন করেন।

সরকারের আইসিটি বিভাগের সহায়তায় এই সফটওয়ারটি তৈরি করা হয়েছে। সফটওয়ারটির উদ্যোক্তারা জানিয়েছেন, এটির সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত রয়েছেন। আইইডিসিআর-এর হটলাইনে মানুষ করোনা সম্পর্কে যে সব প্রশ্ন করছেন তা পর্যালোচনা করে সফওয়ারে প্রশ্নগুলো সম্পৃক্ত করা হয়েছে।

এটির মধ্যমে নির্ধারণ করা যাবে দেশের কোন এলাকায় করোনা ঝুঁকি কতটুকু। ঝুঁকিপূর্ণ ব্যক্তির অবস্থানও চিহ্নিত করা সম্ভব হবে। যার ভিত্তিতে সরকার পরবর্তী ব্যবস্থা নিতে পারবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, এই সফটওয়ারটি ব্যবহার করে যে কেউ ঘরে বসেই করোনাভাইরাসের ঝুঁকি পরীক্ষ করে নিতে পারবেন। মানুষ নিজেই বুঝতে পারবেন, তার নিজের করোনা ঝুঁকি সম্পর্কে। সে অনুসারে ব্যবস্থা নিতে পারবেন। এর ফলে আইইডিসিআর-এর কল সেন্টারের ফোন দেওয়ার প্রয়োজনীয়তা অনেকখানিই হ্রাস পাবে। এমনকি প্রাথমিক অবস্থায় ডাক্তারদের উপরও চাপ কিছুটা কমবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা