জাতীয়

আমাদের দেশ এখন নিরাপদে আছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশ এখন ভালো আছে, নিরাপদে আছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন। বলেন, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। তিনি বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন।

‘করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ আগে থেকে প্রস্তুতি নিয়েছিল বলে আমরা ভালোভাবে মোকাবিলা করছি। ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমাদের ডাক্তার, নার্স সাবই মিলে কাজ করে যাচ্ছে। কারো কোনো সমস্যা হলে আমাদের কল সেন্টারে যোগাযোগ করবেন।’

এর আগে, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস মিলনায়তনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন সংবাদ সম্মেলনে করোনার সবশেষ তথ্য জানান।

সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো একজন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত। সুস্থ হয়েছেন আরো চারজন। এর মধ্যে একজনের বয়স ৮০ বছর। চারজনের মধ্যে একজন ডাক্তার, একজন নার্সও রয়েছেন। নতুন যিনি আক্রান্ত হয়েছেন তিনি একজন নারী। বয়স ২০ এর ঘরে।

ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর এর হটলাইনে কল এসেছে ৪ হাজার ৭২৫টি। এর মধ্যে কোভিড -১৯ সংক্রান্ত ছিল ৩ হাজার ৯৯৭টি‌। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৩৮ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৩ জনের। এদের মধ্যে নতুন করে ২০ বছরের এক নারী এক আক্রান্ত হয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা