জাতীয়

দেশে করোনায় নতুন আক্রান্ত নেই

সান নিউজ ডেস্ক:

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পরেনি। শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানীর মহাখালী থেকে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৬৮টি। এছাড়া চট্টগ্রামে নমুনা সংগ্রহ করা হয়েছে আরও আটটি। করোনা পরীক্ষার জন্য মোট ১ হাজার ৭৬ জনের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।

ব্রিফিংয়ে এসময় তিনি সবাইকে আবারও নিজ নিজ বাড়িতে অবস্থান করার অনুরোধ জানান। বলেন, এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সমন্বিত কন্ট্রোল রুম খোলা হয়েছে।

দেশে এখন পর্যন্ত ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।

শনিবার (২৮ মার্চ) পর্যন্ত সবশেষ হিসেব বলছে, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৭০ জনে। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৯৭ হাজার ৪৫৮ জন। অপরদিকে ১ লাখ ৩৩ হাজার ৩৭৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা