জাতীয়

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানিতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রয়োজনে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সস্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দফতরের নিয়ন্ত্রক মোহাম্মদ আওলাদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম ও চাহিদা বৃদ্ধির পাশাপাশি সংকট দেখায় এ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে করোনাভাইরাস সংক্রমণ রোধে ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা পূরণের লক্ষ্যে দেশে উৎপাদিত ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো।

সর্বশেষ হিসাব অনুসারে দেশে এখন পর্যন্ত ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন। করোনার বিস্তাররোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। মঙ্গলবার থেকে নামানো হয়েছে সেনাবাহিনী ও ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ অবস্থায় বেড়েছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

এখন পর্যন্ত বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ৮৪৮। মারা গেছেন ১৬ হাজার ৫১৪ জন।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ দুই হাজার ৬৯ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা