জাতীয়
করোনাভাইরাস

৪টি ছাড়া আর সব দেশ থেকে বিচ্ছিন্ন হচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

আজ শনিবার রাত ১২ টা থেকে ৪ দেশ ছাড়া আর সব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিচ্ছে। দেশগুলো হচ্ছে, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বাংলাদেশ থেকে এসব দেশে কোনও ফ্লাইট যাবে না এবং এসব দেশ থেকে কোনও ফ্লাইট ঢাকায় আসবেও না। এ সিদ্ধান্ত কার্যকর থাকবে আগামী ৩১ মার্চ পর্যন্ত । এ সংক্রান্ত নোটিশ টু এয়ারম্যান-নোটাম জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

তবে যুক্তরাজ্য, চীন, হংকং ও থাইল্যান্ড রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। এসব দেশের সাথে সরাসরি বিমান যোগাযোগ রয়েছে বাংলাদেশের।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তৌহিদুল আহসান জানান, করোনাভাইরাসের আতঙ্কের কারণে কয়েকটি দেশ থেকে লোক বেশি আসছে। এতে ঝুঁকির মুখে পড়েছে বাংলাদেশ। তাই ১০ রুটের সব ধরণের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আগামী ৩১শে মার্চ এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

দেশের করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গতকাল নতুন করে আক্রান্ত হয়েছে আরও তিনজন। তাদরে সবাইকে আইসিইউতে রাখা হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছে ২০ জন।

করোনার বিস্তার ঠেকাতে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। স্কুল-কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। লকডাউন করা হয়েছে মাদারীপুরের শিবচর উপজেলাকে। সেখানে নতুন করে কেউ প্রবেশ করতে পারবে না এবং সেখান থেকে কেউ বের হতে পারবে না।

বন্ধ করে দেয়া হয়েছে কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও রংপুরসহ দেশের বিভিন্ন পর্যেটন কেন্দ্র। নিষিদ্ধ করা হয়েছে গণজমায়েতে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে সাধারণ মানুষকে। রাজশাহী থেকে দূর পাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি।

করোনা প্রতিরোধে মাঠে নেমেছে সেনাবাহিনী। কোয়ারেন্টিন ও চিকিৎসার জন্য টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের অধিকাংশই বিদেশ ফেরত। আর দেশে যারা আক্রান্ত হয়েছে তারা সবাই বিদেশ ফেরতদের সংস্পর্শে থেকে আক্রান্ত হয়েছেন।

সিভিল এভিয়েশনের হিসাবে প্রতিদিন গড়ে সাড়ে ৭ হাজার মানুষ দেশে ফিরছে। গত দুই মাসে বিভিন্ন পথে দেশে এসেছে প্রায় সাড়ে ৬ লাখ। তারা ছড়িয়ে পড়েছেন সারাদেশে। এদের সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে বলা হলেও তা মানছেন না। কোয়ারেন্টিনের নির্দেশনা না মানায় অনেককে জরিমানা করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা