জাতীয়

করোনায় পাল্টে গেছে নগর জীবন

নিজস্ব প্রতিবেদক:

ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকা, গাড়ির অনবরত হর্ন, শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলে ছুটে চলা, চেনা এই নগরীর সবই এখন অচেনা। নেই শিক্ষার্থীদের ছুটে চলা অথবা যানজটে বসে থাকা। বদলে গেছে সবই। কোলাহলমুক্ত জনজীবন এখন রাজধানী ঢাকা। করোনাভাইরাস আতঙ্ক কেড়ে নিয়েছে চিরাচরিত রাজধানীর চিত্র।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় খুব বেশি প্রয়োজন ছাড়া বাসা থেকে বেড় হচ্ছেন না কেউ। ছুটি পেয়ে অনেকে চলে গেছেন গ্রামের বাড়িতে।

বৃহস্পতিবার দেখা গেল, রাজধানী এখন অনেক ফাঁকা। নিউমার্কেট, শাহবাগ, কাওরানবাজার, ফার্মগেট, মিরপুরের বিভিন্ন এলাকায় লোক সমাগম ছিল খুবই কম। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ফার্মগেট ছিল প্রায়ই জনশূন্য। যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে বাসচালকদের। অথচ অন্যা সময়ে ভিড় ঠেলে বাসা উঠতে হতো যাত্রীদের।

তবে, বাস টার্মিনালগুলোতে ছিলো যাত্রীদের ভিড়। ছুটি পেয়ে বাড়ি ফিরছেন অনেকেই। এদের বড় একটি অংশ শিক্ষার্থী। তাদের সাথে কথা বলে জানা যায়, করোনাভাইরাস আকঙ্কে রাজধানী ছাড়ছেন তারা। জানান, বিশ্ববিদ্যালয়ের হলে গাদাগাদি করে থাকতে হয়। এ কারণে বাড়িতে যাচ্ছেন তারা।

এদিকে, প্রচুর সংখ্যক মানুষ রাজধানী ছাড়ায় বাসের টিকেট সংকট দেখা দিয়েছে টার্মিনালের কাউন্টারগুলোতে। এতে অনেককে পড়তে হয়েছে ভোগান্তিতে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা