জাতীয়

করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে একজন মারা গেছেন বলে জানিয়েছে আইইডিসিআর। তার বয়স ৭০ এর বেশি ছিল। তিনি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কিডনিজনিত সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন।

নিয়মিত সংবাদ সম্মেলনে ১৮ মার্চ বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মৃত ব্যাক্তি এর আগে বিদেশে যাননি বা বিদেশ ফেরতও নন। জানা গেছে অন্য কারও মাধ্যমে তিনি করোনায় সংক্রমিত হয়ে আক্রান্ত হন। তারপর আজ ১৮ মার্চ বুধবার তার মৃত্যু হয়।

এসময় আইইডিসিআর পরিচালক বলেন, নতুন করে আরো ৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন। নতুন করে আক্রান্তের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। আক্রান্তদের একজন আগে যারা আক্রান্ত ছিলেন তাদের পরিবারে সদস্য। বাকি তিন জন বিদেশ থেকে এসেছেন।

আক্রান্তদের ২ জন ইতালি, একজন কুয়েত থেকে এসেছেন। এরমধ্যে এখন পর্যন্ত ১৬ জন আইসোলেশনে রয়েছেন। আর ৪২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।

প্রসঙ্গত, সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪, আইসোলেশনে আছেন ১৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩।

এর আগে প্রথম ইতালি থেকে আসা দুই পুরুষ এবং দেশে থাকা তাদের একজনের এক নারী আত্মীয় করোনায় আক্রান্ত হন। গত ৮ মার্চ এ তথ্য জানায় আইইডিসিআর। তারা তিন জনই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এরপর গত ১৪ মার্চ জার্মানি ও ইতালি থেকে আসা আরও দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যূর সংখ্যা ছাড়াল ৮ হাজার। বুধবার বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত এর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯ জনে।

এতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ২ লাখ মানুষ। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৮৩ হাজার। বাকীদের মধ্যে আরও লক্ষাধিক রোগী রয়েছেন ঝুঁকিমুক্ত অবস্থায়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা