জাতীয়

আর বাকি ২ খুঁটি, মঙ্গলবার বসবে ২৬তম স্প্যান

নিজস্ব প্রতিবেদক:

এগিয়ে যাচ্ছে স্বপ্নের পদ্মাসেতু। এরইমধ্যে মোট ৪২টি খুঁটির মধ্যে ৪০টি খুঁটির কাজ পুরোপুরি শেষ হয়েছে। আর মাত্র দুটি খুঁটির কাজ শেষ হলেই পদাসেতুর সবগুলো খুঁটি বসানোর কাজও শেষ হয়ে যাবে। তারপরই স্প্যান বসানোর জন্য প্রস্তুত হয়ে যাবে পুরোপুরি।

এদিকে ৪১টি স্প্যানের মধ্যে বসানো হয়েছে ২৫টি। আগামী ১০ মার্চ মঙ্গলবার সকালে ২৬তম সেতুর স্প্যান বসানো হবে।

জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর খুঁটির ওপর ৮ মার্চ রবিবার ২৬তম স্প্যান বসানো হবে বলে জানায় সেতু ভবন। এই স্প্যান স্থাপন এতে শরীয়তপুরের জাজিরা প্রান্তে একসঙ্গে ১৪টি স্প্যান দৃশ্যমান হবে।

প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, পদ্মাসেতুর ৪১টি স্থানের মধ্যে মাওয়া প্রান্তে বিচ্ছিন্নভাবে ১২টি এবং জাজিরা প্রান্তে ১৩টি স্প্যান বসে আছে। জাজিরা প্রান্তে ২৯ নম্বর থেকে ৪২ নম্বর খুঁটি পর্যন্ত এই ১৩টি স্প্যান বসানো হয়েছে।

আর মাওয়া প্রান্তে ৫ থেকে ৭ নম্বর পর্যন্ত ২টি, ১৩ থেকে ১৯ নম্বর পর্যন্ত আরও ৬টি এবং ২১ থেকে ২৫ পর্যন্ত ৪টিসহ ১২টি স্প্যান বসানো হয়েছে।

পদ্মাসেতু প্রকল্প কর্মকর্তারা জানান, সেতুর আর মাত্র দুটি খুঁটির শেষদিকের কাজ বাকি। ২৬ এবং ২৭ নম্বর খুঁটির কাজ চলছে। অন্যদিকে গতকাল গভীর রাতে মাওয়া প্রান্তে ১০ খুঁটির কাজ শেষ হয়।

প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, মূল নদীর সবগুলো পিয়ারের কাজ শেষ। যে দুটি খুঁটি বাকি রয়েছে (পিয়ার-২৬ এবং ২৭) তা চরের মধ্যে বিআইডব্লিউটিএর ক্রসিং চ্যানেলে রয়েছে। এ দুটি খুঁটির কাজও শেষ পর্যায়ে। আগামী মাসের মধ্যে তা শেষ হয়ে যাবে।

পদ্মাসেতু নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির কর্মকর্তারা জানান, এপ্রিলের মধ্যে পদ্মাসেতুর বাকি দুটি খুঁটি আর জুলাই মাসের মধ্যে সবগুলো স্প্যান বসিয়ে দেবেন তারা।

এর ফলে ৬ দশমিক ১৫ কিলোমিটার লম্বা পদ্মাসেতু দৃশ্যমান হবে। তখন চলবে সেতুর ওপর সড়ক তৈরির কাজ।

এরইমধ্যে শরীয়তপুরের জাজিরা অংশ থেকে সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রায় এক কিলোমিটার এর কাছাকাছি সড়ক নির্মাণ করা হয়।

আগামীবছরের মাঝামাঝিতে যান চলাচলের জন্য পদ্মাসেতু খুলে দেওয়ার কথা রয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা