জাতীয়

ধেয়ে আসছে করোনা, সর্বোচ্চ সতর্কতায় সরকার

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান বিশ্বের বড় এক আতঙ্কের নাম করোনাভাইরাস বা কোভিড-১৯। বিশ্বের প্রায় একশ’টির মতো দেশে এ ভাইরাস তার প্রভাব বিস্তার করেছে। সংক্রমন ছড়িয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত-ভূটানেও। তাই শঙ্কা মুক্ত নয় বাংলাদেশও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পৃথিবী জুড়ে। সর্বোচ্চ ঝূঁকিতে ২৫টি দেশের তালিকায় বাংলাদেশের নাম জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এবার সরকারের পক্ষ থেকে জানানো হল যে কোন মুহুর্তে করোনাভাইরাসে সংক্রমিত হতে পারে বাংলাদেশ।

৭ মার্চ শনিবার দুপুরে, মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা নিয়ে এক ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের পক্ষ থেকে এ কথা জানানো হয়। সংস্থাটির পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, বিশ্ব পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশেও যে কোন সময় করোনার সংক্রমণ ঘটতে পারে।

তবে এ নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি।

এ বিষয়ে সেব্রিনা আরো বলেন, দেশে এখন পর্যন্ত ১১১ জনকে পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে কারো করোনার জীবানু পাওয়া যায়নি। যারা করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদেরকে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

তিনি করোনা সম্পর্কে পরামর্শ দিয়ে বলেন, সমস্যা হলে প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করতে হবে। সেই সঙ্গে যাদের শ্বাসকষ্ট রয়েছে হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শও দেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা