জাতীয়

করোনায় আক্রান্তদের চিকিৎসায় বাংলাদেশি শিক্ষার্থীদের রোবট!

নিজস্ব প্রতিবেদন:

মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় হিমশিম খাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানিরা। অনেক চিকিৎসকই যেতে চাইছেন না করোনা আক্রান্ত রোগীদের কাছে। মানবসেবার পরম ধর্ম নিয়ে যারা সহাস দেখিয়ে চিকিৎসা দিচ্ছেন তাদের অনেকেই আবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারাও গেছেন। এমন পরিস্থিতিতে আশার খবর জানালেন বাংলাদেশের শিক্ষার্থীরা। করোনায় আক্রান্ত রোগীদের জন্য রোবট চিকিৎসক বানিয়েছেন বাংলাদেশের একটি পলিটেকনিক ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী। রোবটটির নাম দেয়া হয়েছে ‘মিস্টার ইলেক্ট্রোমেডিক্যাল’।

নির্মাতাদের দাবি, রোবটটি করোনায় আক্রান্ত রোগীর শরীরের তাপমাত্রা, হার্টবিট, রক্তচাপ ও অক্সিজেনের পরিমাণ করতে পারবে। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তির কাছে ওষুধ ও খাবার সরবরাহও করতে পারবে রোবটটি।

ইলেক্ট্রোমেডিক্যাল টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) আবুল কাশেমের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রোমেডিক্যাল টেকনোলজি বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান, আনাসুর রহমান, মীর আমিন, মেহেদী হাসান ও ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী আব্দুল মোন্নাফ রোবটটি বানিয়েছেন।

আবুল কাশেম বলেন, মানুষের স্বাস্থ্য পরীক্ষা-নীরিক্ষার জন্য উপযোগী করে তুলতে রোবটটিতে বি.পি মনিটর, পালস অক্সিমেটরি সেন্সর, ই.সি.জি সেন্সর, জি.সি.ইউ সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও থার্মাল স্ক্যানার যুক্ত করা হয়েছে। আর চলাফেরার জন্য ক্যামেরা ও আল্ট্রাসনিক সেন্সর বসানো হয়েছে।

রোবট নিয়ন্ত্রণে স্থাপন করা হয়েছে রেসবেরি পাই, আরডোইনো মেগা ও আরডোইনো ইউএনও । সালাম দেওয়াসহ দেশের নাম, জাতির জনকের নাম ও প্রধানমন্ত্রীর নাম বলতে পারে এ রোবট।

হাসপাতালে ডাক্তার না থাকলেও এ রোবট যেন চিকিৎসকের বিকল্প হিসেবে কাজ করতে পারে সে জন্য এটিকে আরও আধুনিক ও উন্নত করার চেষ্টা করাছনে নির্মাতারা।

রোবটটি নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ৫০ হাজার টাকা। তবে সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে রোবটটি আরও উন্নত করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় বিশ্বব্যাপী যখন হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, তখন চিকিৎসকের বিকল্প হতে পারে এই রোবট।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন খান জানান, এ প্রজেক্টটি কারিগরি শিক্ষা বিভাগে উন্থাপন করেছেন তারা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে মন্ত্রণালয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা