জাতীয়

বিদেশগামী কর্মীদের বিমান ভাড়ায় ছাড় চেয়েছে মন্ত্রণালয়


বৈধ পথে বিদেশগামী কর্মীদের উড়োজাহাজ ভাড়ায় বিশেষ ছাড় চেয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গত ৩১ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেনকে একটি চিঠি পাঠান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী। যার অনুলিপি পাঠানো হয় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছেও।

চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গন্তব্য দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ বিভিন্ন এয়ারলাইনসের বিমান ভাড়া বেড়েছে বলে জানা যায়। এ পরিপ্রেক্ষিতে বৈধভাবে বিদেশগামী অসচ্ছল কর্মীদের বিমান ভাড়ায়, বিশেষ করে গন্তব্য দেশে যাওয়ার পথে বিশেষ ছাড় দেয়া হলে তা একদিকে যেমন একজন কর্মীর অভিবাসন ব্যয় লাঘব করবে, অন্যদিকে সামগ্রিকভাবে বৈদেশিক কর্মসংস্থানকে উৎসাহিত করবে। কারণ অভিবাসনের জন্য একজন বিদেশগামী কর্মীকে যে ব্যয় বহন করতে হয়, তার একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে বিমান ভাড়া। অন্যদিকে বাংলাদেশের যেসব কর্মী কর্মসংস্থানের জন্য বিদেশে যান, তাদের প্রায় সবাই অর্থনৈতিকভাবে অসচ্ছল। এছাড়া রেমিট্যান্স উপার্জনকারী কর্মীদের সাশ্রয়ী ব্যয়ে বিদেশ গমনসহ তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে।
কেবল জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক ইস্যুকৃত স্মার্টকার্ডধারী বিদেশগামী কর্মীদের এই সুবিধা দিতে অনুরোধ জানানো হয়েছে। এটি বাস্তবায়ন হলে বিদেশগামী কর্মীর অভিবাসন ব্যয় কমার পাশাপাশি সামগ্রিকভাবে বৈদেশিক কর্মসংস্থানকে উৎসাহিত করবে বলে মনে করে মন্ত্রণালয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা