জাতীয়

গুজবের কারণে ঘুরে দাঁড়াতে পারছে না পুঁজিবাজার' -অর্থমন্ত্রী

‘গুজবের কারণে ঘুরে দাঁড়াতে পারছে না পুঁজিবাজার’। ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের এক বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য্য করেছেন বলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কার্যালয়ে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকেলে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে (গুজব) আইনটা কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আরেকটা গুজব আছে বাজারে। সেটি হচ্ছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। বলেছি যে এটা করব না। করার দরকার নেই।’
বৈঠকে অর্থমন্ত্রী সরকারি কিছু ভালো কোম্পানিকে বাজারমুখী করা এবং বাজার ও লেনদেনের সঙ্গে সম্পর্কিত কিছু কর কমানোর আশ্বাস দেন।
ডিএসইর অন্যতম দাবি ছিল পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থায়নের ব্যবস্থা করা। ডিএসই বলেছে, পুঁজিবাজারের বড় বাধা হচ্ছে ভালো মৌল ভিত্তির কোম্পানিগুলোর বাজারে আসতে না চাওয়া। আগে বহুবার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। অর্থমন্ত্রী এ ব্যাপারে বলেন, ‘ভালো মৌল ভিত্তির প্রতিষ্ঠান বাজারে আনব। তবে দিনক্ষণ দিয়ে পারব না।’

ডিএসইর অন্যান্য দাবির মধ্যে রয়েছে ডিএসইর করপোরেট করহার ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেজারি বন্ডের লেনদেন চালুর ব্যবস্থা করা, তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) ও গ্রামীণফোনের দ্বন্দ্বের নিষ্পত্তি ইত্যাদি।

সান নিউজ/ এমইপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা