জাতীয়

উপসচিবের পঁচে যাওয়া মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বেইলি রোডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল কাদের চৌধুরীর (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৫-৬ দিন আগে তার মৃত্যু হয়েছিল বলে ধারনা করছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) রাতে বেইলি রোডের বেইলি স্কয়ারের ১/৫ নম্বর বাড়ির ৩য় তলার ফ্ল্যাটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস মোল্লা। তিনি বলেন, আবদুল কাদের চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত ছিলেন। গত ৭-৮ দিন ধরে অফিসে যাচ্ছিলেন না তিনি। তার সহকর্মীরাও যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন। গতকাল বুধবার পঁচা গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের প্রতিবেশীরা পুলিশকে জানান। পুলিশ সিআইডির ক্রাইম সিন ইউনিটকে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ডি-কম্পোজড (পচন ধরা যাওয়া) মরদেহ দেখতে পায়।

তিনি আরও জানান, আবদুল কাদের অবিবাহিত ছিলেন এবং ওই বাসায় তিনি একাই থাকতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে ধারণা করা হছে। মরদেহ কয়েকদিন থাকার কারণে এতে পচন ধরেছে। তবে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। তারা কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা