জাতীয়

প্রবাসীদের এই মুহূর্তে দেশে না ফেরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন:

করোনাভাইরাস ঠেকাতে অতি জরুরি না হলে বিদেশে কর্মরত বাংলাদেশিদেরেএই মুহূর্তে দেশে না ফেরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ (৩ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

এসময় তিনি বলেন, বাংলাদেশে কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রতিটি জেলায় সিভিল সার্জনদের মাধ্যমে হাসপাতালগুলোতে সব প্রস্তুত রাখা হয়েছে। বিশেষভাবে ঢাকায় কুয়েত-মৈত্রী হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতালকে করনাভাইরাস রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বক্ষব্যাধি হাসপাতালে ২০ বেডের একটি আইসিইউ করা হচ্ছে। ক্রিটিক্যাল রোগীদের সেখানে রাখা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনাভাইরাস ঠেকাতে ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরান থেকে আগত যাত্রীদের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে। আমরা চাই না আমাদের দেশ কেউ করোনায় আক্রান্ত হোক। নিশ্চয়ই প্রবাসী বাংলাদেশিরাও চান না তাদের মাধ্যমে দেশের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হোক। দেশ ও পরিবারের স্বার্থেই তারা এখন যে যেদেশে আছে সেখানেই অবস্থান করুক।

মন্ত্রী আরও বলেন, আমাদের আশেপাশের দেশে করোনাভাইরাস এসে গেছে। বাংলাদেশেও যে আসবে না, তা নিশ্চিত করে বলা যায় না। আমারা প্রস্তুত আছি, এই প্রস্তুতি আরও বৃদ্ধি করছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমামা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে সবসময় আলোচনা হচ্ছে। তাকে সব বিষয় অবহিত করে ব্যবস্থা নিয়েছি।

ঢাকার বাইরে করোনা প্রতিরোধে প্রস্তুতির বিষয়ে মন্ত্রী বলেন, জেলা পর্যায়ের হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর ব্যবস্থা থাকবে। আল্লাহ না করুক, যদি রোগী বেশি দেখা যায় তাহলে স্কুল-কলেজ, কমিউনিটি সেন্টার মার্ক করে রেখেছি আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়ার জন্য।

যারা চিকিৎসা সেবা দিবেন তাদরে প্রশিক্ষণের ব্যবস্থা দেয়া হবে। তাদের জন্য যথেস্ট পরিমাণে গাউন, মাস্ক, গ্লাভস দেওয়ার ব্যবস্থা নিয়েছি।

মন্ত্রী জানান, এরই মধ্যে বিদেশ থেকে আসা ৪ লাখ ১৮ জনকে স্ক্রিনিং করা হয়েছে। এছাড়া আমরা একশ'র মতো রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় কমিটিসহ জেলা ও উপজেলা পর্যায়ে আরও দুটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা