জাতীয়

দেশে চূড়ান্ত ভোটার সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ, যুক্ত হলেন তৃতীয় লিঙ্গের ৩৬০ জন

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা জানান দেশে বর্তমানে চূড়ান্ত ভোটার সংখ্যা মোট ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২জন। এর মধ্যে নতুন ভোটার বেড়েছে ৬৯ লাখ ৭১ হাজার ৪৭০ জন। প্রথম বারের মত এ তালিকায় তৃতীয় লিঙ্গের ৩৬০ জনকে অর্ন্তভূক্ত করা হয়েছে।

২ মার্চ সোমবার বিকালে বঙ্গবন্ধু অন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত ভোটার দিবসের আলোচনা অনুষ্ঠানে এ তথ্য জানান সিইসি কে এম নূরুল হুদা।

চূড়ান্ত এই ভোটার তালিকা থেকে ২০১৯ সালে মৃত্যুজনিত ও দ্বৈত নাগরিকত্বসহ নানা কারণে রিভাইজিং অথরিটি কর্তৃক মোট ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ১৩ লাখ ৯২ হাজার ৪৪০ টি নাম।

২০১৯ সালের ২৩ এপ্রিল সারা দেশের ৫১৯টি উপজেলা ও থানায় একযোগে হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ২০০২ সালের ১ জানুয়ারীতে জন্ম নেয়া ১৮ বছর বয়সী বাংলাদেশি নাগরিকদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভূক্ত করা হয়।

এ তালিকায় দেশে মোট পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন। আর নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২জন। এই কার্যক্রমে প্রথমবারের মত প্রত্যেক ভোটারের চোখের আইরিশ ও ১০ আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে।

ভোটার দিবসের এ অনুষ্ঠানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এক তথ্যচিত্রের মাধ্যমে ভোটার হালনাগাদ কার্যক্রমের নানা বিষয় তুলে ধরেন। পরে নতুন ভোটার অন্তর্ভূক্তির প্রক্রিয়া, সংশোধন ও নানা তথ্য সংবলিত একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

এদিন ২০১৯ সালে তালিকায় অন্তর্ভূক্ত নতুন ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান অতিথি আইন মন্ত্রী আনিসুল হক।

এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নির্ভুল এ তালিকায় কেউ যেন অবৈধভাবে ভোটার হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে রোহিঙ্গা বা অন্য কোন দেশের নাগরিকরা যেন ভোটার না হয় সেদিকে সতর্ক থাকতে নির্বাচন কমিশনকে বলেন।

আজ সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ও কমিশনারবৃন্দ। শোভাযাত্রায় নির্বাচন কমিশন ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, ইডিইএ ও ইভিএম প্রকল্পের সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

এর আগে চলতি বছরের ২০ জানুয়ারী ভোটার তালিকার খসড়া হালনাগাদ প্রকাশ করে নির্বাচন কমিশন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা