জাতীয়

আবারও ভারতীয় পেঁয়াজ আমদানির অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদকঃ
‘ভারত থেকে ভবিষ্যতে আর পেঁয়াজ আমদানি করা হবে না’। দেশের কৃষকদের বেশি সুযোগ সুবিধা দিয়ে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করার দিকে নজর দিতে এক মাস আগে বাণিজ্যমন্ত্রী নিজে এমন ঘোষণা দিলেও সেই ভারত থেকেই আবার সরকার পেঁয়াজ আমদানি করতে যাচ্ছে বলে জানা গেছে। আমদানির খবরে দেশের পেঁয়াজের বাজারে প্রভাব পড়তে শুরু করেছে এখনই।

উৎপাদন সঙ্কটের মধ্যে অভ্যন্তরীণ বাজার বাজার সামাল দিতে পূর্ব কোন ঘোষণা ছাড়া হঠাৎ করেই গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। সরবরাহ সংকট সৃষ্টি এবং সেই সুযোগে এক শ্রেণীর ব্যবসায়ির কালোবাজারির কারণে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে পেঁয়াজের দাম। অস্বাভাবিক মূল্যে নাভিঃশ্বাস ওঠে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে। স্মরণকালের সর্বেোচ্চ পর্যায়ে ওঠে তখনকার ৬০ টাকার পেঁয়াজ গিয়ে ঠেকে ২৪০ থেকে ২৬০ টাকা্য়। তখন বাণিজ্যমন্ত্রী দফায় দাম দাম কমার আশ্বাস দিলেও বরং তা বেড়েই চলছিল নিয়ন্ত্রণহীনভাবে। মিয়ানমার, চীন, মিসর, তুরস্ক ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানির মাধ্যম বাজারে সরবরাহ বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সরকার। কিন্তু পাঁচ মাস পর এসে এখনও স্বাভাবিকের তুলনায় তিনগুন দামে পেঁয়াজ কিনতে হচ্ছে মানুষকে। দেশি নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম খানিকটা কমে।

একমাস আগে গত ২৭ জানুয়ারি বাইণজ্যমন্ত্রী টিপু মুনশি রেংপুরে তাঁর নিজ বাসভবনে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বলেন, ‘ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করব না আমরা। তারা গত বছর আকস্মিকভাবে আগে না জানিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে আমাদের শিক্ষা দিয়েছে। সে কারণে এবার পেঁয়াজ আমদানি না করে কৃষকদের বেশি প্রণোদনা দিয়ে উৎপাদন বৃদ্ধি করে পেঁয়াজের চাহিদা পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।’

ভারতে পেঁয়াজের বাম্পার ফলন হওয়ায় সে দেশে দাম কমে যাওয়ায় কৃষকদের চাপে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। তাই সেখান থেকে আবারও পেঁয়াজ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন বলেন, ভারতে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলেও এখনও অনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত জানার পরে বাংলাদেশ আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এখন সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে বাণিজ্য মন্ত্রণালয়।

হিলি বন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন জানান, ভারতে পেঁয়াজ রপ্তানির ঘোষণা দিলেও এখনও নোটিশ করেনি। আমদানিকারকরা আমদানির অপেক্ষায় আছেন। কারণ শুক্র ও শনিবার ছুটির দিন। রোববার এলসি খুললে সোম ও মঙ্গলবার থেকে দেশে পেঁয়াজ আসা শুরু হবে। ভারতের বাজারে পাইকারিতে ১৫ থেকে ২৫ রুপিতে মানভেদে পেঁয়াজ বেচাকেনা হচ্ছে। এই দামে আমদানি হলে বন্দরে ৩০ থেকে ৩৫ টাকায় বেচাকেনা করা সম্ভব হবে।

গত বুধবার ভারতের খাদ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রী রাম বিলাস পাসোয়ান জানান, ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। গত বছরের তুলনায় মার্চে ৪০ লাখ টন বেশি পেঁয়াজ উৎপাদন হবে। এ অবস্থায় নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলে কৃষকরা ভালো দাম পাবেন।

এদিকে ভারত পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেওয়ায় বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আনা শুরু হলে দাম গত বছরের মতো কমে আসবে। কিন্তু যদি তাই হয় তাহলে দেশে উৎপাদিত পেঁয়াজের যৌক্তিক মূল্য পাবেন না কৃষকরা।
রাজধানীর খুচরা বাজার ঘুরে দেখা গেছে কেজিতে ২০ টাকা কমে দেশি পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকা ও আমদানি পেঁয়াজ ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এক দিনের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেশ কমে গেছে। শ্যামবাজারে প্রতি কেজি চীন, মিসর ও তুরস্কের পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা ও মিয়ানমার, পাকিস্তানের পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা ফজর আলী জানান, হল্যান্ডের পেঁয়াজ ৬৫ টাকায় বিক্রি করছি। এক দিন আগেও এর মূল্য কেজিতে ৭৫ টাকা ছিল। গত সপ্তাহ এই পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি করেছি। পাকিস্তানের পেঁয়াজ গতকাল ৬৮ টাকা ছিল যা দু'দিন আগেও ৮৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আমদানি করা পেঁয়াজের দাম প্রতি কেজি ৭০ থেকে ১০০ টাকা। গত বছরের একই সময়ে এই পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হয়।
সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা