জাতীয়

রোহিঙ্গাদের ফেরত না নিলে সহযোগিতা স্থগিত: জার্মানি

নিজস্ব প্রতিবেদক:

নিজ দেশে নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের রাখাইনে নিরাপদে ফিরিয়া না নেয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে উন্নয়ন সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে জার্মানি। সম্প্রতি ঢাকা সফরে আসেন জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার। দুদিনের এই সফরে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যান।

সেখানে রোহিঙ্গাদের সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন তিনি। এসময় রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে নিরাপদে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে জার্মানির উন্নয়ন সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেন জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার। সূত্র ঢাকাস্থ জার্মান দূতাবাস ফেসবুক ।

২৫ ফেব্রুয়ারি জার্মান উন্নয়ন মন্ত্রী ঢাকা সফরে আসেন। ঢাকা সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করেন।

এরপর তিনি গাজীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেন। এছাড়া তিনি পোশাকশিল্প শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গেও আলাদা বৈঠক করেন।

ঢাকার জার্মান দূতাবাস জানায়, জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার ২৬ ফেব্রুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ফিরিয়ে না নিলে ততদিন পর্যন্ত মিয়ানমারের সঙ্গে জার্মানির যাবতীয় উন্নয়ন সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেন।

ড. গ্রেড মুলার দু’দিন সফর শেষে ২৬ ফেব্রুয়ারি বুধবারই ঢাকা ত্যাগ করেন।

মিয়ানমার সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের হত্যা-নির্যাতনের মুখে ২০১৮ সালের ২৫ আগস্ট থেকে পরবর্তী কয়েক মাসে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা নারী-পুরুষ, শিশু সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকে আরও চার লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে অবস্থান করছিল। সব মিলিয়ে ১২ লাখের মতো রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে ।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার বেশ কয়েকবার বাংলাদেশের সঙ্গে ওয়াদা করলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। নানা টালবাহানার পাশাপাশি রোহিঙ্গাদের নিয়ে মিথ্যাচারও করে যাচ্ছে মিয়ানমার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা