জাতীয়

সৌদিতে ফের ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলে মধ্যপ্রাচ্যের দেশটির বিভিন্ন রুটে আবারও ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২১ অক্টোবর) থেকে দাম্মামগামী ফ্লাইট চালু করা হয়েছে। এ ছাড়া আগামী ২৫ অক্টোবর থেকে চালু হচ্ছে বিমানের রিয়াদগামী ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, বুধবার থেকেই দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালিত হবে। এ ছাড়া ঢাকা-রিয়াদ রুটে আগামী ২৫ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে একটি ফ্লাইট ছেড়ে যাবে। তবে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর রিয়াদের পরবর্তী ফ্লাইটের বিষয়ে জানানো হবে।

এদিকে জেদ্দা রুটে আগামী ২২ অক্টোবর দু’টি এবং ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া মদিনা রুটে গত ১৮ অক্টোবর থেকে বোয়িং ৭৮৭ দিয়ে স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং এই সময়সূচি অপরিবর্তিত থাকবে।

উল্লিখিত রুটগুলোয় ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে। এ ক্ষেত্রে টিকিট ক্রয়, বুকিং ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয় কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

সালমান খানের ওপর বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের নেপথ্যে কী?

মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘট...

সৌদিতে ফের ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন...

কাল থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

বাঘাইছড়ি উপজেলার সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়...

৭ জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা লাখ টাকা করে পাবে

ক্যান্সার ও কিডনি রোগসহ সাতটি জটিল এবং দীর্ঘমেয়াদি...

রাজধানীর সড়কে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা আটক

ঢাকার মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা