বিজ্ঞান

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল সব গ্রহাণু!

আন্তর্জাতিক ডেস্ক:

একের পর এক বিপর্যয়ে ২০২০ সাল যেন এক দুর্যোগের বছর হিসেবে রূপান্তরিত হয়েছে। এবার পৃথিবীর দিকে বিশাল আকৃতির অন্তত পাঁচটি গ্রহাণু ধেয়ে আসছে। এমনটাই জানাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

যদিও ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহাণু একেবারে পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গিয়েছে।

নাসার বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বুধবার (০৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২.৪৩ মিনিটে ১০৮ ফুট চওড়া ২০২০ কেকে৭ গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে উড়ে গিয়েছে। এরপর সন্ধ্যা ৬.৪৭ মিনিট নাগাদ ঘণ্টায় ১২,০০০ মাইল বেগে পৃথিবীর পাশ দিয়ে উড়ে গিয়েছে ১১৫ ফুট চওড়া ২০২০ কেডি৪ গ্রহাণু।

তা পৃথিবীর আড়াই মিলিয়ন মাইল দূর দিয়ে বেরিয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, সবচেয়ে বড় গ্রহাণু ১৪৪ ফুট ব্যাসের ২০২০ কেএফ ঘণ্টায় ২৪ হাজার মাইল গতিবেগে ৪ জুন রাত ১০টা নাগাদ উড়ে যাবে। ইডিটি অনুসারে, ওই সময় দুপুর সাড়ে ১২টা। এর পরের গ্রহাণুটি প্রায় ১০৫ ফুট চওড়া। এর নাম ২০২০ কেজেআই।

ইডিটি অনুসারে দুপুর ৩.২৭ নাগাদ তা ঘণ্টায় ১১ হাজার মাইল বেগে পৃথিবীর পাশ ঘেঁষে বেরিয়ে যাবে। পৃথিবীর কাছ থেকে এর ন্যূনতম দূরত্ব থাকবে ১.৩ মিলিয়ন মাইল। ভাবছেন তো বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে? মোটেই না। আরও একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। সূত্র: কলকাতা২৪

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা