লাইফস্টাইল

শীতে ত্বকের ফেসপ্যাক

শীতের শুষ্ক আবহাওয়া ও ধুলোবালির প্রভাব বেশি পড়ে ত্বকের উপর। শীতে ত্বক খুব দ্রুত শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এছাড়া চামড়া পর্যন্ত ফেটে যাওয়া,কুচকানো ভাব, ত্বক কালো হয়ে যাওয়া,ব্ল্যাকহেডস পড়াসহ নানা ধরনের সমস্যা দেখা যায়। তাই শীতে চাই ত্বকের বাড়তি যত্ন। জেনে নিন ঘরোয়া উপায়ে ৫টি ফেস প্যাক।

মধু পেঁপে: ১ কাপ পাকা পেঁপের সাথে ১ টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরী করুন। এবার এই মাস্কটি পুরো শরীরে লাগিয়ে কমপক্ষে ৩০ মিনিট রাখুন । এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন । সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহার করলেই ত্বকের শুষ্ক ভাব অনেকটা কমে ত্বকে এক্সট্রা গ্লো যোগ হবে।

বেসন টকদই: ত্বকে উজ্জ্বলতা ও টানটান ভাব ফিরিয়ে আনতে বেসন অনেক উপকারী । ২ টেবিল চামচ বেসনের সাথে ১ টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরী করে নিন । এবার ভালো করে মুখে লাগিয়ে নিন, শুকানো পর্যন্ত অপেক্ষা করুন । শুকিয়ে গেলে পানি দিয়ে পরিষ্কার করুন । এরপর ভেজা অবস্থায় ত্বকে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন ।

দুধ কাজুবাদাম: দুধে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা ত্বকের সুরক্ষায় বিশেষ কার্যকরী । ৮/১০টি কাজু বাদাম পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে ২ টেবিল চামচ দুধের সাথে ব্লেন্ড করে নিন । এবার এই মিশ্রণটি হাতে নিয়ে ত্বকে আলতো করে মাসাজ করুন । ত্বক নরম ও কোমল রাখতে ময়েশ্চারাইজারের মতো কাজ করে এটি।

অ্যালোভেরা শশা: অ্যালোভেরা ত্বক ও চুল দুটির সুরক্ষায়ই বেশ উপকারী । ত্বকের জন্য ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে ১ টেবিল চামচ শশার পেস্টের সাথে মিশিয়ে প্যাক তৈরী করে ত্বকে লাগিয়ে রাখুন । এই প্যাকটি ত্বকের কালো বা রোদে পোড়াভাব দূর করতে সাহায্য করবে।

অলিভ অয়েল কলা: কলা ত্বকের রুক্ষ ও শুষ্কভাব প্রাকৃতিকভাবে দূর করতে অনেক কার্যকরী। ১টি পাকা কলার সাথে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরী করে নিন । ২০-৩০ মিনিট ত্বকে লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন । ভালো ফলাফল পেতে সপ্তাহে ২/৩ দিন ব্যবহার করুন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা