আন্তর্জাতিক

রোহিঙ্গা নির্যাতনের তদন্ত শুরু আইসিসি’র

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনে বাধ্য হয়ে দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় রোহিঙ্গারা। বাংলাদেশ সরকার কক্সবাজার জেলায় ১১ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, যাদের বেশিরভাগই ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

ঘটনার তিন বছর পর রোহিঙ্গাদের ওপর সংঘটিত সেই অপরাধের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতের সিনিয়র পাবলিক প্রসিকিউটর ফাখিসো মচোচোকো।

তিনি বলেন, তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। তবে ব্যক্তি পর্যায়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের সঙ্গে যুক্ত দোষীদের চিহ্নিত করার কাজ চলছে।

তিনি আরও বলেন, তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। রোহিঙ্গাদের ওপর রাখাইনে সংঘটিত অপরাধ ক্ষতিয়ে দেখা হবে আদালতে। এই অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হবে। অপরাধী প্রত্যেককে জবাবদিহি করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে।

এর আগে ২০১৯ সালের নভেম্বর মাসে আইসিসির বিচারকরা মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগণের ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তের জন্য আইসিসি প্রসিকিউটর ফাতৌ বেনসৌদার অনুরোধ অনুমোদন করেন।

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে রোমের বিধিমালার অধীনে আইসিসি প্রসিকিউটর কার্যালয়ের (ওটিপি) চলমান কার্যক্রমের অংশ হিসেবে তিনি বাংলাদেশে এসেছিলেন।

এর আগে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর গণহত্যা রোধে নিজেদের ক্ষমতা অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নিতে মিয়ানমারকে গত ২৩ জানুয়ারি নির্দেশ দেয় জাতিসংঘের সর্বোচ্চ আদালত- আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা