আন্তর্জাতিক

এখনই এনআরসি নয়: লোকসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত জুড়ে আন্দোলনের মুখে কেন্দ্রীয় সরকার জানাল, এখনই সারা দেশে এনআরসি তৈরির কোনো সিদ্ধান্ত তারা নেয়নি।

মঙ্গলবার লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

তিনি জানান, সারা দেশে এনআরসি কার্যকরের কোনও সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। এছাড়া খসড়া আইন প্রকাশের পর সিএএ মেনে নাগরিকত্ব চাইলে যে কেউ আবেদন জানাতে পারেন।

নতুন লোকসভা গঠনের সময় গত জুন মাসে সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছিলেন, তাঁর সরকার অগ্রাধিকারের ভিত্তিতে সিএএ এবং এনআরসির কাজ শেষ করবে।

তবে এখন সিএএ-এর বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, সিএএ নিয়ে অনেক রাজ্যেরই উদ্বেগ রয়েছে। আমরা সব দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাদের আতঙ্ক যে অমূলক, সেটা বোঝানোর চেষ্টা করছি।

গত ১১ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব বিল (সিএবি) নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সিএএ পাস হওয়ার পর সারা দেশে এনআরসি করা হবে। তিনি এ কথাও বলেছিলেন, ২০২৪ সালের মধ্যেই দেশে এনআরসির কাজ শেষ হবে। এরপর সিএবি পাস হয়। আর তখনই ভারত জুড়ে এর প্রতিবাদে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা