আন্তর্জাতিক

আমিরাতে ৮০ ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাসক্ষেত্রের সন্ধান 

আন্তর্জাতিক ডেস্ক:

দুবাই ও আবুধাবি সীমান্ত এলাকায় সংযুক্ত আরব আমিরাত আনুমানিক ৮০ ট্রিলিয়ন কিউবিক ফুটের একটি নতুন প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে।

০৩ ফেব্রুয়ারি সোমবার বিশাল মজুদের এ গ্যাসক্ষেত্র খুঁজে পাওয়ার ঘোষণা দেয় দেশটি। খবর:খালিজ টাইমস।

খালিজ টাইমস এর প্রতিবেদনে বলা হয়, নতুন এ গ্যাসক্ষেত্র সংযুক্ত আরব আমিরাতকে প্রাকৃতিক গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হতে সহযোগিতা করবে। একইসঙ্গে সামনের বছরগুলোতে দেশটির গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে সাহায্য করবে এটি।

গত দশদিনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ আবিষ্কার এটি। আর শেষ মাসের মধ্যে তৃতীয়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে আবুধাবি ৫৮ ট্রিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুট গ্যাস মজুদ সমৃদ্ধ একটি গ্যাস ক্ষেত্র পাওয়ার কথা জানায়। বলা হচ্ছিল, এ গ্যাসক্ষেত্রটিতে মোট রিজার্ভের পরিমাণ ২৭৩ ট্রিলিয়ন কিউবিক ফুট।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাখতুম টুইটারে এক পোস্টে বলেন, আমার ভাই মোহাম্মদ বিন জায়েদ এবং আমি ঐতিহাসিক একটি বিষয়ের সাক্ষী হলাম। এটি হচ্ছে সম্প্রতি আবিষ্কৃত বিশাল মজুদের অন্যতম বৃহৎ একটি গ্যাসক্ষেত্র উন্নয়নে চুক্তি সই অনুষ্ঠান, যা অ্যাডনক এবং ডুসাপের মধ্যে হয়েছে। ক্ষেত্রটিতে প্রায় ৮০ ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস মজুদ রয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা