আন্তর্জাতিক

তুষারধসে পাকিস্তান এবং আফগানিস্তানে নিহত ১৩০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
টানা কয়েকদিনের ধারাবাহিক তুষারধস, বরফ গলা পানির স্রোত এবং শীতের তীব্রতার কারণে পাকিস্তান ও আফগানিস্তানে কমপক্ষে ১৩০ জন নিহত হয়েছে। প্রবল তুষারপাতে নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় শুধু পাকিস্তানেই নিহত হয়েছেন ৯৩ জন। অন্যদিকে আফগানিস্তানে নিহত হয়েছে ৩৯ জন।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। তুষারধসে অঞ্চলটিতে ৬২ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ আছেন আরও ১০ জন। এছাড়া পাকিস্তানের দক্ষিণ-পূর্ব প্রদেশ বেলুচিস্তানে নিহত হয়েছেন ৩১ জন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে।

কর্তৃপক্ষ বলছে, শীতের সময় কাশ্মীরে প্রায়ই তুষারধস এবং ভূমিধসের ঘটনা ঘটে। অতিরিক্ত তুষারপাতে কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় কাশ্মিরের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। এ ছাড়া দেশের উত্তর পার্বত্য এলাকাসহ একাধিক এলাকায় মহাসড়ক বন্ধ রাখা হয়েছে।

এদিকে ভারত শাসিত কাশ্মীরে গত কয়েকদিনে তুষারধসে ছয় সেনাসহ কমপক্ষে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা