আন্তর্জাতিক
সংশোধিত নাগরিকত্ব আইন

সুপ্রিমকোর্টে পিটিশন করল কেরালা

আন্তর্জাতিক ডেস্ক:

সংশোধিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে ভারতীয় সুপ্রিমকোর্টে পিটিশন দাখিল করেছে ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা। এর মধ্য দিয়ে ডিসেম্বরে সংশোধিত নাগরিকত্ব আইন ভারতীয় সংসদে অনুমোদনের পর প্রথম কোনো রাজ্য এ আইনকে চ্যালেঞ্জ করল।

১৪ জানুয়ারি মঙ্গলবার কেরালার রাজ্য সরকারের বরাত দিয়ে এ সংবাদ জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

অবশ্য এর আগেই সুপ্রিমকোর্টে এ আইনকে চ্যালেঞ্জ করে ৬০টিরও বেশি পিটিশন দাখিল করা হয়।

কেরালার বাম শাসিত রাজ্য সরকার তাদের পিটিশনে জানায়, সংশোধিত নাগরিক আইন ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারার লঙ্ঘন। একইসঙ্গে সংবিধানের ভিত্তি ‘ধর্মনিরপেক্ষতা’ মৌলিক নীতির বিরোধী। পাশাপাশি পিটিশনে কেরালার সরকার ২০১৫ সালের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম অভিবাসীদের ভারতে অবস্থানের বিষয়ে শিথিলতার বিষয়েও চ্যালেঞ্জ করছে।

গত ১২ ডিসেম্বর ভারতীয় লোকসভায় সদস্যদের অনুমোদনের পর আইনে পরিণত হয় সংশোধিত নাগরিকত্ব আইন।

এ আইন অনুয়ায়ী, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈনসহ অমুসলিম অভিবাসীরা ভারতের নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে।

এর পরই সারা ভারত জুড়ে প্রতিবাদের ঝড় উঠে। রাজনৈতিক অস্থিরতায় তোপের মুখে পড়ে মোদি সরকার। বিভিন্ন রাজ্যে দাঙ্গা-হাঙ্গামায় এ পর্যন্ত মারা যায় প্রায় ২৩ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা