আন্তর্জাতিক

ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে আবারও রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন সেনা সদস্যরা অবস্থান করছে এমন একটি বিমান ঘাঁটিতে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে।

গতকাল (১২ জানুয়ারি) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

হামলায় কোনও মার্কিন সেনা হতাহত হননি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চার ইরাকি সেনা আহত হয়েছেন।

ইরাকি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৮০ কিলোমিটার দক্ষিণের এই বিমান ঘাঁটি লক্ষ্য করে আটটি কাতিউসা রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে চারটি আঘাত হেনেছে। এতে দুই কর্মকর্তাসহ আহত হয়েছে চারজন। রয়টার্স জানিয়েছে, আহতরা সবাই ইরাকি সৈন্য।

এই হামলা কারা চালিয়েছে, সে বিষয়েও কিছু বলা হয়নি।

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেমানিকে বাগদাদে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে হত্যা করার পর থেকে উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা