আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় কঠোর হচ্ছে লকডাউন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় আবারও বাড়ছে করোনা সংক্রমণের মাত্রা। ফলে শুক্রবার (২৯ মে) থেকে আবারও সবকিছু দু’সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্যমন্ত্রী।

বন্ধ করে দেয়া হয়েছে সিউল এবং এর আশেপাশের শহরগুলোর পার্ক, জাদুঘর, আর্ট গ্যালারি। সবাইকে আবারও জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব রক্ষা করে চলতে বলা হচ্ছে।

আগামী টানা ৭ দিন করোনাভাইরাস সংক্রমণ ৫০ জনের বেশি করে বাড়তে থাকলে পরবর্তীতে আরো কড়াকড়ির পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশটিতে আজ ২৯ মে এখন পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছে ৫৮ জন। এর আগের দিন গত বৃহস্পতিবার ৭৯ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। গত ৫ এপ্রিলের পর আক্রান্তের এ সংখ্যা এটিই সর্বোচ্চ। এ নিয়ে দেশজুড়ে নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪০২ জনে।

এ দিকে সংক্রমণ বাড়ায় দেশটিতে স্কুল খোলার কয়েকদিনের মাথায় দুই শতাধিক স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

দেশটিতে বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকে হাজার হাজার শিক্ষার্থী স্কুলে ফিরতে শুরু করে। এর মধ্যে বাড়তে থাকে সংক্রমণের সংখ্য।

বিবিসি জানায়,কোরিয়া টাইমসের খবরে শিক্ষামন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এ পরিস্থিতিতে বুচন শহরে মোট ২৫১ টি স্কুল বন্ধ করতে হয়েছে। রাজধানী সিউলে আরও ১১৭ টি স্কুল খোলার সময়ও পিছিয়ে দিতে হয়েছে কর্তৃপক্ষ।

নতুন আক্রান্তদের বেশিরভাগই বুচনে শহরেরে। সেখানে করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি ঠিকভাবে মানা হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা