আন্তর্জাতিক

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ট্রুডো

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডা ও বিশ্বজুড়ে মুসলিম উম্মাহকে মোবারকবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তুমুল জনপ্রিয় তরুণ এই রাজনীতিবিদ। দেশ গঠনে মুসলিম কানাডীয়দের অবদানের স্বীকৃতি দিতে ঈদ একটা উপলক্ষ বলে উল্লেখ করেন তিনি।

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতি ও টুইটার অ্যাকাউন্টে দেয়া ভিডিওতে ট্রুডো বলেন, সূর্য অস্ত যেতেই রাত থেকে কানাডা ও বিশ্বজুড়ে থাকা মুসলমানরা রোজা ও নামাজের পবিত্র মাস রমজানের শেষ উপলক্ষে শুরু করবে ঈদুল ফিতর উদযাপন।

ভিডিওতে তিনি করোনাভাইরাসের কারণে এবারের ঈদ ভিন্ন পরিবেশে হতে যাচ্ছে বলেও উল্লেখ করেন। তিনি বলেন, 'যেহেতু আমরা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আছি, তাই এবারের ঈদের অনেক ঐতিহ্য ও উদযাপন ভিন্ন হবে। যেমনটা পুরো রমজান জুড়ে হয়েছে, মুসলিম কানাডীয়রা ঘরে নামাজ পড়বে। বিশেষ এই দিনটি ভার্চুয়াল মাধ্যমে পালন করবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে আমরা এসব কঠিন সময় নিশ্চয়ই কাটিয়ে উঠবো।’

করোনা সংকটে কানাডীয় মুসলমানদের অবদানের কথাও ঈদ শুভেচ্ছা বার্তায় তুলে ধরেন ৪৮ বছর বয়সী ট্রুডো- ‘রমজান মাস জুড়েই খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে অসহায়দের সাহায্য করে গেছে মুসলিম কানাডীয়রা। অনেকে রোজা রেখেই স্বাস্থ্য ও গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে এই মহামারির বিরুদ্ধে লড়াই করেছেন।

আমাদের দেশকে আরও ভালো জায়গায় নিতে মুসলিম কানাডীয়রা যেভাবে কাজ করে যাচ্ছে তার স্বীকৃতি দিতে এবং আমরা যে বৈচিত্র্যপূর্ণ জাতিতে পরিণত হয়েছি তা উদযাপন করতে ঈদুল ফিতর আমাদের সবার জন্য একটা সুযোগ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা