আন্তর্জাতিক

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৯৭

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের করাচিতে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটিতে ৯৯ জন আরোহী ছিলেন।

শুক্রবার (২২ মে) সিন্ধুর স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিমানটির দুই আরোহীকে জীবিত উদ্ধার করা গেছে।

শুক্রবার দুপুরে লাহোর থেকে ছেড়ে আসা এয়ারবাস এ-৩২০ বিমানটি করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার আগে তার কাছের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

পাকিস্তানের পতাকাবাহী এই বিমানে ৯১ জন যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন বলে জানা গেছে। করোনাভাইরাসের কারণে লকডাউনে বন্ধ থাকার পর বাণিজ্যিক ফ্লাইট চালুর অনুমতির কয়েকদিনের মাথায় এই দুর্ঘটনা ঘটলো।

পিআইএ’র মুখপাত্র জানান, স্থানীয় সময় আড়াইটার দিকে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এর কিছু সময়ের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।

সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র মিরান ইউসুফ জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় ৯৭ জনের মৃত্যুর কথা নিশ্চিত হওয়া গেছে। আর অলৌকিকভাবে বেঁচে গেছেন বিমানের দুই আরোহী। এদের একজন ব্যাংক অব পাঞ্জাবের প্রেসিডেন্ট জাফর মাসুদ। অপরজনের নাম জুবায়ের বলে জানান তিনি। তাদের সিভিল হাসপাতাল ও দারুল সেহাত হাসপাতালে চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

বিমান দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে পিআইএ’র প্রধান নির্বাহী এয়ার ভাইস মার্শাল আরশাদ মালিক বলেছেন, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ছিল বলে নিয়ন্ত্রণ কক্ষকে জানিয়েছিলেন পাইলট।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে দুর্ঘটনার বিষয়টি দ্রুত তদন্ত করার আশ্বাস দিয়েছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা