আন্তর্জাতিক

চারটি মার্কিন দূতাবাসে হামলার পরকিল্পনা ছিলো ইরানের: ট্রাম্প

ইরান আশপাশের চারটি মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করছিলো বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। তাদরে এই পরিকল্পনার জন্য জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিবিসি জানায়, এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প এমন দাবি করেন।

সোলাইমানিকে হত্যার পর থেকে হামলার পক্ষে বারবারই যুক্তি তুলে ধরছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার তিনি বলেন, গোয়েন্দা তথ্য ছিল সোলাইমানি যুক্তরাষ্ট্রের ওপর হামলার পরিকল্পনা করছে। ইরান আশপাশের চারটি মার্কিন দূতাবাসে হামলা করা হতে পারে। এর জন্যই সোলাইমানিকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের জেনারেল কাশেম সোলাইমানি নিহত হন। সোলাইমানি ছিলেন ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান। তাঁর মৃত্যুর পর বিশ্বের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। সোলাইমানির হত্যার প্রতিশোধ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকে দুটি মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেয় ইরান।

এদিকে ইরানের নির্মাণসামগ্রী, উৎপাদিত পণ্য ও খনিজ শিল্পের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা