আন্তর্জাতিক

ব্রিটিশ পার্লামেন্ট ব্রেক্সিট চুক্তি পাস

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে পাস হয়েছে ব্রেক্সিট বিল। এর ফলে প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারির মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যাওয়ার (ব্রেক্সিট) পথে বড় বাধা পার করেছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার হাউজ অব কমন্সে ৩৩০-২৩১ ভোটে পাস হয় বিলটি। বিলের পক্ষে ভোট দিতে প্রধানমন্ত্রী পার্লামেন্টে উপস্থিত থাকলেও কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী বরিস জনসন।

নতুন মেয়াদে ক্ষমতাসীন হয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার গত ২০ ডিসেম্বর পার্লামেন্টে ইইউ প্রত্যাহার চুক্তি বিল ‘দ্য ইইউ উইথড্রয়ল অ্যাগ্রিমেন্ট বিল’ উত্থাপন করে। কয়েক সপ্তাহ বিতর্কের পর অবশেষে অনুমোদন পেলো বিলটি। নিম্নকক্ষে অনুমোদনের পর এবার উচ্চকক্ষে তোলা হবে বিলটি। সোমবার উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে পাস হলে আইনে পরিণত হবে বিচ্ছেদ বিল। ২০১৬ সালে এক গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় দেয় যুক্তরাজ্যের ভোটাররা। ব্রেক্সিট পরবর্তীকালে ইইউ’র সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের শর্ত নির্দিষ্ট করে কয়েক দফায় তৈরি হয় ব্রেক্সিট চুক্তি। তবে গত বছর কয়েক দফায় চেষ্টা করেও ব্রিটিশ পার্লামেন্টে এসব চুক্তি অনুমোদন করাতে ব্যর্থ হয় ক্ষমতাসীন কনজারভেটিভ সরকার। ফলে গত ১২ ডিসেম্বর দেশটিতে নতুন সাধারণ নির্বাচন অনুষ্টিত হয়। ৩১ জানুয়ারির মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতায় আবারও ক্ষমতায় আসে কনজারভেটিভ পার্টি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা