আন্তর্জাতিক

মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের করোনাভাইরাসের পরিস্থিতি ও সে দেশের রাখাইন রাজ্যের সহিংসতা সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

আগামি বৃহস্পতিবার রুদ্ধদ্বার ওই বৈঠিকটি হতে যাচ্ছে। জানা গেছে, ব্রিটেনের অনুরোধে বৈঠিকটি হচ্ছে। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত সুইজারল্যান্ডের নাগরিক ক্রিস্টিন শ্রানার বার্জেনার সেই বৈঠকে নিজের মতামত তুলে ধরার কথা রয়েছে।

এদিকে গত এপ্রিল মাসের শেষের দিকে মিয়ানমার সরকারের একজন স্বাস্থ্যকর্মী এবং তার গাড়ির চালক হামলার শিকার হন। রাখাইন রাজ্য থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নিয়ে ফিরছিলেন তারা। ওই সময় তাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং ওই সময় তাদের মারপিট করা হয়। এতে গাড়ি চালক মারা যান।

জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরাস এই হামলার তীব্র নিন্দা জানান। বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দোষীদের বিচারের অনুরোধও করেছেন তিনি।

এর আগে সর্বশেষ মিয়ানমার নিয়ে বৈঠকের কথা ছিল ফেব্রুয়ারিতে। তবে চীন বরাবরই মিয়ানমারের পক্ষে থেকে বাগড়া দিচ্ছে।

মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের সর্বশেষ বৈঠক হয়েছিল ফেব্রুয়ারিতে। কিন্তু চীন বরাবরই মিয়ানমারকে সমর্থন করে। সে কারণে দেশটির বিরুদ্ধে জাতিসংঘের হস্তক্ষেপের বিরোধিতা করে ১৫ সদস্য দেশের যৌথ বিবৃতি গ্রহণকে বাধা দিয়েছিল চীন। সূত্র : এএফপি

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শেখ হাসিনা ফিরলে আইনি ব্যবস্থা : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে ত...

ঢাকায় রোমানিয়ার ভ্রাম্যমাণ ভিসা মিশন

ইউরোপের দেশ রোমানিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সু...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা