আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্বে ফাটল!

আন্তর্জাতিক ডেস্ক:

মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনফলো করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস।

মঙ্গলবার গভীর রাতে এ সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। বর্তমানে ১৩টি অ্যাকাউন্ট অনুসরণ করছে হোয়াইট হাউস। এছাড়া টুইটারে এর প্রায় ২২ মিলিয়ন অনুসরণকারী রয়েছে।

সামাজিক মাধ্যম টুইটারে একমাত্র বিশ্বনেতা হলেন মোদি যাকে ফলো করতো হোয়াইট হাউস।

জানা গেছে, ভারতীয় প্রধানমন্ত্রী ছাড়াও দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের অফিসিয়াল টুইটার পেইজগুলোকেও অনুসরণ করছিলো হোয়াইট হাউস।

তবে বর্তমানে এসব অ্যাকাউন্টকে আনফলো করেছে হোয়াইট হাউস।

এর আগে চলতি মাসের শুরুর দিকে নয়াদিল্লি হাইড্রোক্সাইক্লোরোকুইন রফতানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর প্রতিশোধ নেয়ার হুমকি দেন। তবে এই নিষেধাজ্ঞাকে আংশিকভাবে কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রে এ ওষুধটি রফতানির অনুমতিও দেয় দেশটি। এরপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান৷

হোয়াইট হাউস কর্তৃক টুইটারে মোদিকে অনুসরণ করে আবার হঠাৎ সিদ্ধান্ত বদলে তাকে আনফলো করে দেয়ার বিষয়টিকে বিস্ময় হিসেবে দেখা হচ্ছে। সূত্র: গালফ নিউজ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা