আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত প্রায় ৩০ লাখ, মৃত্যু ২ লাখ ছাড়িয়েছ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। কোনভাবেই থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৪৪ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৬ হাজার ৮ জনে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫৩ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৭৩ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৮ লাখ ৭৩ হাজারের বেশি।

রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল নতুন করে যুক্তরাষ্ট্রে প্রাণহানি হয়েছে ৬৮৫ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯৪১ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজারেরও বেশি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭৫ হাজারের বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৮ হাজার ৬৩৩ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে নতুন করে মারা গেছে ৪১৩ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭৩২ জনে। আক্রান্ত সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে।

স্পেনে গত নতুন করে মারা গেছে ২৮৮ জন। আগের দিন ছিলো ৩৭৮ জন। মৃত্যুর সংখ্যা ২৩ হাজার ১৯০ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬২৯ জন।

ইতালিতে নতুন করে মারা গেছে ২৬০ জন। এ পর্যন্ত মারা গেছে ২৬ হাজার ৬৪৪ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জন।

ফ্রান্সে নতুন করে মৃত্যু হয়েছে ২৪২ জনের। এ নিয়ে দেশটিতে মারা গেছে সাড়ে ২২ হাজার ৮৫৬ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ১০০ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৪৪ হাজার ৯০৩ জন।

গতকাল বেলজিয়াম নতুন করে মারা গেছে ১৭৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৪ জনে। আক্রান্ত ৪৬ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তি স্থল চীনে নতুন করে মৃত্যুর খবর পাওয়া যায়নি। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৬৩২ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ঝিনাইদহে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কি...

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও খুইয়েছে বাংলাদেশ

অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা...

কিশোরগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে মামাতো-ফু...

হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বি...

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের অর্থনীতির মূল ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা